উঠ উঠ ভাই ভগ্নি

YouTube player

উঠ উঠ ভাই ভগ্নি ঊঠ মোহ নিদ্রা পরিহরি
হেরি মাতৃভূমি দশা নয়নে বহে নকি বারি
দেখগো দেখ ত্রান ছারি
ভুরি ভুরি মৃত্যু মুখে পরে বঙ্গ নর নারী।
সুখবর লয়ে শীর পরে যাও গ্রামে গ্রামে প্রতি নগরে
কেঁদে কেঁদে বল প্রতি জনারে
ঈসা মরেছেন তোরি তরেরে ॥

পর পর সযতনে
পর ঈসা দত্ত রণ সজ্জা
বীর সম রন ক্ষেত্রে ধেয়ে চল ত্যাজি সব লজ্জা
দেখগো ছারি সুখ শয্যা করি সজ্জা
শত দেশে শত প্রাণ হলো নর পুজ্য ॥

কর কর উত্তম যুদ্ধ
কর নিরভয়ে প্রাণ পনে
বাধা বিঘ্ন যতো হবে
সুদুরে পালাবে নাম শুনে
ত্রাশিত হবে শয়তানে
দরশনে ঈসা ত্যাজ প্রতিভাত ভূমন্ডলে ॥

পেজটি অন্যদের সাথে শেয়ার করুন: