আমার মধ্যে যদি

YouTube player

আমার মধ্যে যদি ভাই মহব্বত কভু না থাকে ॥

তবে আমার কোন লাভ কোন লাভ নাইরে নাইরে ভাই
আমার মধ্যে যদি ভাই মহব্বত কভু না থাকে।
তবে আমার কোন লাভ কোন লাভ নাইরে নাইরে ভাই ॥

মহব্বত ধৈর্য যে ধরে মহব্বত দয়া যে করে (২)
মহব্বত হিংসা করেনা মহব্বত তর্ক করেনা
মহব্বত অহংকার করেনা সে খারাপ ব্যবহার করেনা (২)
নিজের সুবিধার চেষ্টা মহব্বত কভু করেনা ॥

মহব্বত রাগ করেনা তাড়না মনে রাখেনা (২)
মহব্বত মিথ্যা ত্যাজিয়া সততায় আনন্দ করে ॥

পেজটি অন্যদের সাথে শেয়ার করুন: