এক স্রোত আছে শোণিতে

এক স্রোতঃ আছে শোণিতের,
তায় পাপী ডুবিলে
যায় সব কলঙ্ক পাতকের
সেই স্রোত ইম্মানুয়েলে (২)
মোর বিশ্বাস ঈসা ক্রুশেতে
করিলেন রক্ত দান
পাপী যে আমি শোণিতে
পাই যেন পরিত্রাণ
সেই স্রোতঃ হেরি, দস্যুর মন
মরণে শান্তি পায়
হইলেও মোর সেই পাপজীবন
পবিত্র হব তায়
শোণিতের শক্তি, হত মেষ
ফুরায় না কিছুতে
যাবৎ হয় শেষ ভক্তের প্রবেশ
আল্লাহর উপস্থিতিতে
সেই স্রোতঃ হেরি বিশ্বাসে,
তুলেছি প্রেমের গান
আজীবন গাইব হরষে
তোমারই কৃত ত্রাণ
যাক এই নিস্তেজ বাসনা
বাকশূন্য কবরে
তুলব সেই গান এই বাসনা
স্বর্গে মধুর স্বরে
এক স্রোতঃ আছে শোণিতের,
তায় পাপী ডুবিলে
যায় সব কলঙ্ক পাতকের
সেই স্রোত ইম্মানুয়েলে
