রহমত কর ওগো খোদা

রহমত কর ওগো খোদা
দয়া কর দয়াময় (২)
তোমার মুখের রোশ্নি আল্লাহ্ (২)
এই গুনাহ্গার ভিক্ষা চায়।
তোমার নাজাত লাভ করিয়া
তামাম জাতি ধন্য হয়,
তোমার নামের হামদ্হবে প্রভু
তোমার সারা দুনিয়ায় ॥
মানব জাতি খুশির বানে
প্রভুর নামের হামদ্করো,
কেননা প্রভুর ন্যায়ের শাসন
আসবে দেখ এই ধরায় ॥
