জয় জয় আল্লাহ্‌র মহব্বতের জয়

YouTube player

জয় জয় আল্লাহ্‌র মহব্বতের জয়
নাজাতদাতা ঈসা এলেন ধরায় ॥ (২)

উর্দ্ধে মহিমা শান্তি মানবে
ফেরেস্তাগণে গাহে মাতিয়ে সবায় ॥ (২)

জগত মগ্ন যবে নানা অন্ধকারে
শান্তি বিহীন মরণ জ্ব্বালায় (২)
আল্লাহ্‌তখন অসীম প্রেমেতে (২)
পাঠান দুনিয়ায় আপন তনয় ॥

ওরে নর নারী কতোকাল রবি
শান্তি বিহীন পাপের দোলায় (২)
আয় চলে আয় ডুবিবি যদি (২)
ত্রাতার প্রেমেতে দিন বয়ে যায় ॥

ভ্রান্তি হুল্লোড়ে অবাধে অঘোরে
শয়তান রচিত রঙ্গীন পথে (২)
আবাল বৃদ্ধ কোটি কোটি হায় (২)
ধাইছে বিনাশে অন্ধের ন্যায় ॥

পেজটি অন্যদের সাথে শেয়ার করুন: