হে মাবুদ ভীষণ কষ্টে তলিয়ে গিয়ে আমি

হে… হে… হে মাবুদ, ভীষণ কষ্টে তলিয়ে গিয়ে আমি
তোমাকে ডাকছি; (২)
হে মাবুদ, তুমি আমার ডাক শোন;
আমার এই ফরিয়াদে তুমি কান দাও
হে মাবুদ, তুমি যদি অন্যায়ের হিসাব রাখ,
তবে কে দাঁড়িয়ে থাকতে পারবে?
কিন্তু তোমার কাছে মাফ আছে, (২)
যেন লোকে তোমাকে ভয় করে (৩)
আমি মাবুদের অপেক্ষায় আছি,
আমি তাঁর কালামে আশা রেখেছি (৪)
পাহারাদারেরা যেমন ভোর হওয়ার অপেক্ষা করে,
আমার অন্তর তার চেয়েও বেশী আছে অপেক্ষা করে
হে ইসরাইল, মাবুদের উপর আশা রাখ,
কারণ মাবুদের মুক্ত করার সমস্ত ক্ষমতাও আছে।
তিনিই ইসরাইলকে তার
সব অন্যায় থেকে মুক্ত করবেন
যেন লোকে তোমাকে ভয় করে (৪)
আমি মাবুদের অপেক্ষায় আছি,
আমি তাঁর কালামে আশা রেখেছি (৩)
হে মাবুদ, ভীষণ কষ্টে তলিয়ে গিয়ে আমি
তোমাকে ডাকছি; (২)
হে মাবুদ, তুমি আমার ডাক শোন;
আমার এই ফরিয়াদে তুমি কান দাও
হে মাবুদ, তুমি যদি অন্যায়ের হিসাব রাখ,
তবে কে দাঁড়িয়ে থাকতে পারবে?
কিন্তু তোমার কাছে মাফ আছে…
