বল ভাই মসীহের মতো

YouTube player

বল ভাই মসীহের মতো চল কি এ জীবনে
(তুমি) মান কি প্রভুর কথা, রাখিয়া সদা মনে?

পুরাতন পুরুষের ভাব, প্রকাশে স্বভাবে তব,
পাপেচ্ছা কি আছে সব, এখনও তোমার প্রাণে?
কর কি গান মুনাজাত, ভক্তিপূর্ণ এবাদত,
প্রভুর কথা আলোচনা, প্রেমাবেগে নির্জনে?
যাপ মসীহী জীবন, কর মসীহ পরিধান,
থাক মসীহে প্রাণ, জীবনে কি মরণে।

পেজটি অন্যদের সাথে শেয়ার করুন: