ওরে ও মানুষ

YouTube player

ওরে ও মানুষ,

তোমরা শোন মনো দিয়া,
ঈসা আসবেন বেহেস্ত থেকে,
যাবে তোমায় নিয়া
তোমরা শোন মনো দিয়া, (২)

তোমরা যদি মন ফিরাও ঈসার উপরে,
তরিকা নাও তার নামে;
ঈসার নামে (২)
সব কিছু পাবে তোমরা (২)
সব কিছু পাবে (ভাই)

তোমরা শোন মনো দিয়া, (২)
ঈসা আসবেন বেহেস্ত থেকে,
যাবে তোমায় নিয়া
তোমরা শোন মনো দিয়া,

তিনি তোমায় দেবেন সব অধিকার ফিরাইয়া,
এই কথা বলেছেন কিতাব ভরিয়া (২)
কিতাব যদি পড়ি আমরা (২)
জানতে পারি সব ভাই
তোমরা শোন মন দিয়া
তোমরা শোন মন দিয়া,
ঈসা আসবেন বেহেস্ত থেকে,
যাবে তোমায় নিয়া
তোমরা শোন মন দিয়া,

পাপ থেকে ফেরো যদি,
পাপ থেকে ফেরো যদি,
তরিকা নাও ঐ নাম ধরি;
তিনি লিখেছেন কিতাবে,
দেবেন অধিকার ভরি

আমরা শুনেছি সকলে,
আমরা শুনেছি সকলে
সকলে ভাই
তোমরা শোন মন দিয়া,

তোমরা শোন মন দিয়া,
ঈসা আসবেন বেহেস্ত থেকে,
যাবে তোমায় নিয়া
তোমরা শোন মন দিয়া, (২)

গীতিকারঃ রেবেকা রহমান
সুরকারঃ গোলাম আজিজ

পেজটি অন্যদের সাথে শেয়ার করুন: