ঈসার কাছে যাইব

ঈসার কাছে যাইব নূরেতে নূরেতে
তাঁহার সঙ্গে চলিব উজ্জ্বল নূরেতে
গুনাহের ক্ষমা পাইব নূরেতে নূরেতে
গুনাহ্সমস্ত ছাড়িব মাবুদের নূরেতে ॥
(মুখ) আমরা চলি নূরেতে নূরেতে নূরেতে
আমরা চলি নূরেতে, মাবুদের নূরেতে ॥
ঈসার কার্য করতে চাই নূরেতে নূরেতে
বল ও শক্তি আমি পাই মাবুদের নূরেতে
শয়তান কি আর করিবে নূরেতে নূরেতে
মোর কি নিকট আসিবে মাবুদের নূরেতে ॥
যখন মৃত্যু আসিবে নূরেতে নূরেতে
আমার ভয় না হইবে মাবুদের নূরেতে
বেহেশ্তে প্রবেশ করিব নূরেতে নূরেতে
চিরকাল থাকিব মাবুদের নূরেতে ॥
