জাগো জাগো জাগো

YouTube player

জাগো জাগো জাগো জাগো জগৎবাসী
ভুবন ভরিয়া দাও শুভ সমাচার ॥
…জাগো…

গগনে গরজে ঘন গম্ভীর উচ্ছ্বাস
ভূলোকে দুলোকে ছুটে উচ্ছল উল্লাস ॥
পাপের কালিমা কলুষ গ্লানিমা
পুণ্য দহন তেজে হলো ছারখার ॥
…জাগো…

যুগ যুগ সঞ্চিত যত ব্যথা ক্ষত
সমূলে আজি হতে হলো অপনীত॥
কোপন কপট কামনা কুহেলি
দূরীভূত হলো রে নিঃশেষে সকলি॥

জ্বালো প্রেম আলো কর নিরমল
বিশ্বাস ও প্রেম দাও যাক অনাচার ॥
জাগো জাগো জাগো জাগো জগৎবাসী
ভুবন ভরিয়া দাও শুভ সমাচার ॥
…জাগো…

পেজটি অন্যদের সাথে শেয়ার করুন: