রক্ত ঝরে

রক্ত ঝরে (৪)
পাপের পশরা শিরে নিয়ে বিশ্বের গ্লানী সব বয়ে (২)
কাল ভেরী গিরি পরে (২)
পাপী চেয়ে দেখ ঐ ক্রুশ উপরে
রক্ত ঝরে, রক্ত ঝরে।
মেটাতে পাপের দেনা যত বইছে রুধীর স্রোত (২)
কাটার মুকুট শিরে (২)
পাপী চেয়ে দেখ ঐ ক্রুশ উপরে
রক্ত ঝরে, রক্ত ঝরে।
ঈমানেতে নাজাত পাবে মরণ ভয় আর না রবে (২)
কেঁদে বল সবারে (২)
পাপী চেয়ে দেখ ঐ ক্রুশ উপরে
রক্ত ঝরে, রক্ত ঝরে ॥
