প্রভু ঈসার নাম সমগ্র জগতে

প্রভু ঈসার নাম সমগ্র জগতে
যাতে মোরা পাই পরিত্রান ॥ (২)
তিনি পৃথিবীতে এলেন রক্ত বহাইলেন ;
পাপের জন্যে মূল্য দিলেন (২)
পাপীকে বাঁচাতে নাজাত দিতে
ঈসা ক্রুসে প্রাণ দিলেন ॥ (২)
আকাশের নিচে মনুষ্যদের মধ্যে ;
আর কোন নাজাতদাতা নাই (২)
কেবল ঈসা মসীহ্নাম সমগ্র জগতে
যাতে মোরা পাই পরিত্রান ॥
যে ঈমান আনিবে প্রভু ঈসার নামে
জীবিত রবে সর্বদায়
তিনি পথ তিনি সত্য তিনি অনন্ত জীবন ॥ (২)
