মনের আনন্দে

YouTube player

মনের আনন্দে
আজ ডাকি তোমারে ॥ (২)

ওহে ঈসা দয়াময়,
যারা তোমার দয়া পায়
তারা ধন্য হয় এই সংসারে ॥

আমার নয়নের জল,
তুমি কখন এসে মুছে দিলে
আমি জানিনা দয়াল। (২)
এখন যে দিকেতে চাই,
সুখের কুল কিনারা নাই
সংসার ভরা সুখের জোয়ারে ॥

আমার জীর্ণ তরী-মাঝে
কখন এসে দাঁড়ালে হে
তুমি ভবের কান্ডারী। (২)
এখন নাই আর কোন ভয়,
ঐ যে সামনে দেখা যায়
তোমার সোনারপুরী অদূরে ॥

শুনি চারিদিকে
তোমার মধুর নামের মঙ্গলধ্বনি
কেবল থেকে থেকে। (২)
আমি ভরিয়া পরাণ,
গাব ঈসা নামের গান,
বড় আশা আছে অন্তরে ॥

করি এই প্রার্থনা
তুমি থেকো সদা হূদয় মাঝে
দয়াল দূরে যেও না। (২)
আমার নাই সাধন ভজন
দিও নিজ গুণে চরণ
চরণ ছাড়া কোরো না মোরে ॥

পেজটি অন্যদের সাথে শেয়ার করুন: