আকাশে যত তারা দেখি

YouTube player

আকাশে যত তারা দেখি
সব তুমি সৃষ্টি করেছ কি?
বাতাসে সকল জীবন
সব অমূল্য দান তোমারি? (২)
ধন্য হোক নাম তার ঈসা মসীহ (৪)

সাগরে যত ঢেউ ছড়ায়
আছড়ে আসে বেগে মোহনায়
এত শক্তি মেঘ গর্জন করে
সব তোমার ইচ্ছার বলি সবাই
ধন্য হোক নাম তার ঈসা মসীহ (৪)

পাখি সব ডানা মেলে উড়ে
চলে দূর আকাশের ওই
গাছের ছায়ায় মেঘেরা কত
ছবি আকে সবই তো তোমার ইশারায়
ধন্য হোক নাম তার ঈসা মসীহ (৬)

পেজটি অন্যদের সাথে শেয়ার করুন: