ঈসা তুমি সত্য পথ

ঈসা তুমি সত্য পথ
তুমি অনন্ত জীবন (২)
তোমার হুকুম মানতে
প্রস্তুত আছি সর্বক্ষণ
ঈসা তুমি সত্য পথ
তুমি অনন্ত জীবন
ঈসা তুমি সত্য পথ
ঈসা তুমি জীবন রুটি
তুমি আঙ্গুর গাছ (২)
ঈসা তোমার কথা প্রকাশ
করা আমার মনের অভিলাষ
ঈসা তুমি সত্য পথ
তুমি অনন্ত জীবন
ঈসা তুমি সত্য পথ
ঈসা তুমি আসল রাখাল
তুমিই দরজা (২)
জীবন দিয়ে প্রমাণ
করলে তুমিই মহারাজা
ঈসা তুমি সত্য পথ
তুমি অনন্ত জীবন
ঈসা তুমি সত্য পথ
ঈসা তুমি জীবন পানি
তুমি ঝর্ণাধারা (২)
ঈসা তোমার সঙ্গ
ছাড়া আমি হই দিশেহারা
ঈসা তুমি সত্য পথ
তুমি অনন্ত জীবন (২)
তোমার হুকুম মানতে
প্রস্তুত আছি সর্বক্ষণ
ঈসা তুমি সত্য পথ
তুমি অনন্ত জীবন (২)
ঈসা তুমি সত্য পথ
