খোদার প্রেমে ডুব দিয়ে যাও

YouTube player

খোদার প্রেমে ডুব দিয়ে যাও
খোদার প্রেমে ডুব দিয়ে যাও
(তাঁর) খোদার প্রেমে ডুব দিলে ভাই (২বার)
পাবে তুমি যাহা চাও। (ঐ)

যখন মোরা পাপী ছিলাম, পাপের দায়ে মরছিলাম
তখন তিনি পাঠালেন তনয় (২বার)
তাঁর দয়াতে জীবন পেলাম (২বার)
তিনি নাজাত দাতা। (ঐ)

প্রথম খোদা কালাম ছিলেন, সেই কালামই মানুষ হলেন
জন্ম নিলেন পাপের দুনিয়ায়,
পাপ হতে মুক্তি দিয়া
দেখাইলেন দুনিয়ায়। (ঐ)

পেজটি অন্যদের সাথে শেয়ার করুন: