ওগো খোদা শুকরিয়া

ওগো খোদা শুকরিয়া, ওগো খোদা শুকরিয়া
অনন্তকাল আদায় করব, তোমার শুকরিয়া (২)
ওগো খোদা শুকরিয়া ॥
আমার মাবুদ যিনি, তিনি প্রশংসিত (২)
তাঁহার মহিমার কথা কভু কেউতো জানে না ॥
তোমার মহিমা হবে বংশ ব্যাপীয়া (২)
তোমার কুদরতের সাক্ষী রবে দুনিয়া জুড়িয়া ॥
আমার মাবুদ কৃপাময় অতি স্নেহশীল (২)
দয়াতে মহান তিনি পূর্ণ প্রেম দিয়া ॥
