আয় পাপী আয় সবে

আয় পাপী, আয় সবে
ঈসা ডাকেন সুস্বরে;
আয় পাপী আয় সবে;
যত পরিশ্রান্ত ভারাক্রান্ত,
বিশ্রাম পাবে অন্তরে ॥
ঈসা ডাকেন সুস্বরে,
আয় পাপী আয় সবে;
বল পাপী পাপ করে কিবা লাভ হয় সংসারে?
পাপের সুখ কদিন থাকে? অশেষ দুঃখ পায় পরে;
পুড়তে হবে মনস্তাপে দোজখে চিরতরে ॥
ঈসা ডাকেন সুস্বরে, আয় পাপী আয় সবে ;
বল, পাপী কাহার দায় ক্রুশে ঝোলে ঈসার কায়?
শত্রুর তরে জীবন যায়, দারুণ ব্যথা বলি তায়!
হেন বন্ধুর কাছে আসি, পরিত্রাণ লও সত্বরে ॥
ঈসা ডাকেন সুস্বরে, আয় পাপী আয় সবে ;
পাপী ফির পাপ হ’তে, যেওনা আর কুপথে
ফির ফির সুপথে, মরবে কেন পাপেতে?
পাপের ক্ষমা ঈসাতে লও, পাবে শান্তি অন্তরে ॥
ঈসা ডাকেন সুস্বরে, আয় পাপী আয় সবে; ॥
