ওগো প্রভু দয়াময়

ওগো প্রভু দয়াময় করুণা কর এই পাপীরে (২বার প্রথমে)
করুণাময় ঐ নামে ক্ষম অধম পাপীরে
ঐ নাম ছাড়া পাপীর কোন গতি নাই নাই গতি নাই ॥
ওগো ক্ষমার সাগর ক্ষমা চায় এই গুনাহ্গার
গুনাহের কালিমা মোর মুছে দাও (২)
আমার গুনাহের বিবরণ জান তুমি মেহেরবান (২)
আমি আমার অপরাধতো ভুলি নাই নাই ভুলি নাই ॥
তোমার বিরুদ্ধে খোদা গুনাহ্করেছি সদা
নেক কাজতো এ গুনাহ্গার করে নাই (২)
জন্ম থেকে আজবধি পাপ করেছি নিরবধি (২)
আমলনামায় ছোয়াব কিছু জমা নাই নাই জমা নাই ॥
মায়ের গর্ভর শুরু থেকে পাপ কালিমা গায়ে মেখে
গুনাহ্নিয়ে জন্মিলাম এই দুনিয়ায় (২)
রহমত করিয়া ওরে নাজাত দেওগো এই পাপীরে
করুণাময় নামে তুমি পানা দাও দাও পানা দাও ॥
