আমি প্রতিদিন সকাল সাজি

YouTube player

আমি প্রতিদিন সকাল সাঝে
আসি যেন তোমার চরণ কোমলে, (২)
শান্তি যেন পাই খুজে
তোমার ভক্তি-পুষ্প আমলে (২)
আসি যেন তোমার চরণ কোমলে,
আমি প্রতিদিন সকাল সাঝে

রাতের ঘন আধাঁর কেটে গেলে
প্রভাতের আলোর দেখা মেলে, (২)
ভক্তি-পুষ্প গানে গানে (২)
হাজির হই তোমার ঐ কোলে
আমি প্রতিদিন সকাল সাঝে

দিবালকের উজ্জ্বল আলো শেষে
ধীরে ধীরে রাতের আঁধার আসে (২)
আমিও তখন তোমার কাছে (২)
প্রার্থনাতে আসি হেলে-দুলে

আমি প্রতিদিন সকাল সাঝে
আসি যেন তোমার চরণ কোমলে,
শান্তি যেন পাই খুজে
তোমার ভক্তি-পুষ্প আমলে (২)
আসি যেন তোমার চরণ কোমলে,

আমি প্রতিদিন সকাল সাঝে
আমি প্রতিদিন সকাল সাঝে (২)

পেজটি অন্যদের সাথে শেয়ার করুন: