বড় প্রেমানন্দ মনে

বড় প্রেমানন্দ মনে (৪)
প্রেমানন্দ মনে এখন
ধন্যবাদ জানাই চরণে
প্রেমানন্দ মনে
বড় প্রেমানন্দ মনে
তুমি করেছ দয়া,
রেখেছ আশ্রয় দিয়া
দিতেছ চরণ ছায়া
কি রাতে কি দিনে
আহার বস্ত্র যোগাইতেছ
কাঙাল দীনহীনে
দয়াময়
যত আত্ম বন্ধু স্নেহ দয়া
আত্ম বন্ধু স্নেহ দয়া (২
সে সকল তোমার বিধানে
প্রেমানন্দ মনে বড় প্রেমানন্দ মনে
ব্যাধি করেছ মুক্ত,
ক্রুশে করে প্রায়শ্চিত্ত
স্বাস্থ্য-সুখ তোমা দত্ত
সার জেনেছি মনে
কাঁদি যখন দুঃখে পড়ে
ধারা বয় নয়নে
দয়াময়
কাঁদি যখন দুঃখে পড়ে
ধারা বয় নয়নে
এসে নিজ হাতে মুছাও চোখের জল (২)
সান্ত্বনা দিয়া অজ্ঞানে প্রেমানন্দ মনে
জগতের দুঃখ-শোকে,
আঁধার দেখি দুই চক্ষে
দেখা দিয়া সম্মুখে
লও নিকটে টেনে
একমুখে ঐ দয়ার কথা
বলিব কেমনে (২)
দয়াময়
একমুখে ঐ দয়ার কথা
বলিব কেমনে
যদি থাকত শত সহস্র মুখ
থাকত শত সহস্র মুখ
হার মানতাম দয়া বর্ণনে
প্রেমানন্দ মনে
বড় প্রেমানন্দ মনে
পাঠাইলেন আপন নন্দন,
এই পাপীর মুক্তির কারণ
তিনি প্রায়শ্চিত্ত সাধন
করলেন জীবন দানে
জীবন মূল্যে কিনিয়াছ
আমার এই জীবনে
দয়াময়
জীবন মূল্যে কিনিয়াছ
আমার এই জীবনে
মনে আশা আছে অবশেষে
আশা আছে অবশেষে
স্থান পাব অভয় চরণে
প্রেমানন্দ মনে
বড় প্রেমানন্দ মনে
কাঙালের এই আকিঞ্চন,
যতদিন রয় এই জীবন
তোমার নাম গুণ-সংকীর্তন
করব নিশিদিনে (২)
দেশ বিদেশে সুখে দুঃখে
আর জীবন মরণে
দয়াময়
দেশ বিদেশে সুখে দুঃখে
আর জীবন মরণে
আমি গাব তোমার ধন্যবাদ গান
গাব তোমার ধন্যবাদ গান
দিন কেটে যাক গানে গানে
প্রেমানন্দ মনে
বড় প্রেমানন্দ মনে (২)
