ভুলিতে কি পারি তারে

YouTube player

ভুলিতে কি পারি তারে,
তারে ভুলিতে কি পারি তারে ॥

যিনি নিজ প্রাণ দিয়া নাজাত দিলেন মোরে ॥ (২)

সেই মাবুদ মহীয়ান, মম চিন্তা মম ধ্যান (২)
জীবন থাকিতে আমি ভুলিতে কি পারি তাঁরে ॥ (২)

অপূর্ব করুণা তাঁর, নাহিক তুলনা যাঁর (২)
খুঁজিলে এমন প্রেম কোথা পাব এ সংসারে ॥ (২)

নাহি চাহি কোন ধন পেয়েছি যে প্রিয়জন (২)
কন্ঠহার করি আমি রাখিব নিয়ত তাঁরে ॥ (২)

পেজটি অন্যদের সাথে শেয়ার করুন: