এলাম তোমার দ্বারে

YouTube player

এলাম তোমার দ্বারে,
দয়া কর এ অধম পাপীরে; (২)
ক্লান্তি আমার ক্ষমা কর তুমি, (২)
সঁপিলাম দিয়ে মন ও প্রান
এলাম তোমার দ্বারে,
দয়া কর এ অধম পাপীরে;

পাপের বোঝা বইতে পারি না,
এ জ্বালা সইতে পারি না; (২)
জানি তুমি বেহেস্তি পিতা, (২)
এ দুনিয়ার মলিক তুমি
এলাম তোমার দ্বারে,
দয়া কর এ অধম পাপীরে;

ঝড় বাতাসে ঝরে না যাই,
সাগরের ঢেউয়ে হারিয়ে না যাই; (২)
তোমার নামে ডাকি প্রভু, (২)
রক্ষা যেন পাই তোমার দয়াই
এলাম তোমার দ্বারে,
দয়া কর এ অধম পাপীরে;

ক্লান্তি আমার ক্ষমা কর তুমি, (২)
সঁপিলাম দিয়ে মন ও প্রান (২)
এলাম তোমার দ্বারে,
দয়া কর এ অধম পাপীরে;

পেজটি অন্যদের সাথে শেয়ার করুন: