তোমার ছায়ায় ডেকে রাখো

YouTube player

তোমার ছায়ায় ঢেকে রাখো আমায় প্রভু,
তোমার বাহুডোরে,
আড়াল করে রাখো প্রভু; (২)

তোমার ছায়ায় ঢেকে রাখো আমায় প্রভু,

যদি সাগরের ঢেউ আসে,
যদি মেঘের গর্জন পাশে; (২)
জয় করি সবই তোমার সাথে মিশে (২)

তোমার ছায়ায় ঢেকে রাখো আমায় প্রভু,
তোমার বাহুডোরে,
আড়াল করে রাখো প্রভু;

যতই বন্যা আসুক ঘিরে,
আমি থাকি স্থীর- এসে তোমার নীড়ে, (২)
জানি তুমি আমার প্রভু (২)

তোমার ছায়ায় ঢেকে রাখো আমায় প্রভু,
তোমার বাহুডোরে,
আড়াল করে রাখো প্রভু;

তোমার ছায়ায় ঢেকে রাখো আমায় প্রভু,

ও আমার প্রাণ, অশান্ত কেন
ঈসা তোমায় রেখেছেন বাহুবন্ধনে, (২)
নীরব হও তুমি (২)

তোমার ছায়ায় ঢেকে রাখো আমায় প্রভু,
তোমার বাহুডোরে,
আড়াল করে রাখো প্রভু; (২)

রাখো প্রভু, রাখো প্রভু
আমায় রাখো প্রভু (২)

পেজটি অন্যদের সাথে শেয়ার করুন: