ভাঙ্গিবে ভাঙ্গিবে

YouTube player

ভাঙ্গিবে ভাঙ্গিবে ভাঙ্গিবে এবার
এই শয়তানের দুর্গ ভয়ঙ্কর ॥ (২)

মহা ভুমিকমপ হবে ভবে
ভেঙ্গে যাবে ভেঙ্গে যাবে,
পাপ দুর্গ রবে নাকো আর ॥ (২)

এই দুর্গে কত শত জন আবদ্ধ মরারি মতন,
সতত করেছে ক্রন্দন,
তারা অসিবে বাহিরে আবার ॥ (২)

মুক্ত ধন নিয়া দুহাতে ঈসা ঐ নীলাকাশ পথে,
আসিছেন সোনালি পথে
ঐ যে উড়িছে পতাকা তাঁহার ॥ (২)

জয়ধ্বনি কর সকলে, অগ্রসর হও সবলে,
ঐ ভেঙ্গে পড়ে ভূতলে
পড়ে শয়তানের দুর্গেরি প্রকার ॥ (২)

পেজটি অন্যদের সাথে শেয়ার করুন: