হে খোদা তুমি আমারই খোদা

হে খোদা, তুমি আমারই খোদা,
আমি অন্তর দিয়ে তোমায় ডাকছি;
এই শুকনো পানিহীন দেশে,
যার ফসল দেওয়ার শক্তি ফুরিয়ে গেছে। (ঐ)
সেখানে তোমার জন্য আমার প্রাণ, পিপাসিত,
তোমার জন্য আমার শরীর ব্যাকুল হয়ে উঠেছে।
এই ভাব নিয়েই আমি তোমাকে দেখেছি,
দেখেছি তোমার কুদরত ও গৌরব। (ঐ)
তোমার অটল মহব্বত পাওয়া
বেঁচে থাকার চাইতেও ভাল;
আমার মুখ তোমার গৌরব করে
(আমি) সারা জীবন তোমার গৌরব করব।
তোমার উদ্দেশে মুনাজাত আমি করব। (ঐ)
গোশ্ত ও মজ্জায় তৃপ্ত হওয়া
লোকের মতই আমার প্রাণ তৃপ্ত;
আমার মুখ মহা আনন্দে
গৌরব-কাওয়ালী গাইবে।
বিছানায় শুয়ে আমি তোমার কথা ভাবি,
রাতের প্রহরে তোমার বিষয়ে ধ্যান করি।
কারণ তুমিই আমার সাহায্যকারী;
