আল্লাহর ধন্যবাদ

আল্লাহর ধন্যবাদ ধন্যবাদ
আল্লাহর ধন্যবাদ ধন্যবাদ
কর আমার প্রাণ ॥ (২)
ভুলিয়া যেওনা তাঁর উপকার,
কর তাঁর নামের জয় জয়কার (২)
মাবুদ আল্লাহ স্বয়ং আমার পরিত্রাণ
আনন্দে কর হামদ্গুণগান ॥
ক্ষমা করেন তিনি আমার সকল পাপ
সুস্থ করেন আমার সব রোগ তাপ (২)
কূপ হতে মুক্ত করেন আমার প্রাণ
করুণার মুকুট করেন আমায় দান (২)
আমি যে ধুলি তা রাখেন স্মরণ,
মাবুদ মোদের কৃপাবান অতি মহান ॥
