আমি একমাত্র মাবুদের গোলাম

YouTube player

আমি একমাত্র মাবুদের গোলাম
তাইতো তাহার চরণে এলাম, (২)
আমার দেহ-মন আত্মা
তাহার চরণে সোপিলাম
আমি একমাত্র মাবুদের গোলাম
তাইতো তাহার চরণে এলাম,

আমার পুরাতন স্বভাব ছাড়িয়া
নতুন স্বভাব পরিধান করলাম, (২)
মসীহের স্বভাবে নতুন হইয়া (২)
মসীহে দ্বীনদার হইলাম
আমি একমাত্র মাবুদের গোলাম
তাইতো তাহার চরণে এলাম,

নাজাতের সুখবর যাব বলিয়া
আমরা এই প্রতিজ্ঞা করিলাম, (২)
মাবুদের কালামে বাধ্য হইয়া (২)
জীবন-যাপন করিব বলিলাম
আমি একমাত্র মাবুদের গোলাম
তাইতো তাহার চরণে এলাম, (২)

পেজটি অন্যদের সাথে শেয়ার করুন: