জাগরে জাগরে জাগরে

YouTube player

জাগরে জাগরে জাগরে
জাগ জাগ জাগরে মসীহি ভাই (২)
দিন তোর গেল চলে মিছামিছি ধূলা খেলে
কাজ কর ত্বরা করে, বেলা বেশি নাই (২)
জাগ জাগ জাগরে মসীহি ভাই (২)

ইঞ্জিল হাতে নিয়ে চলে এস যে
মুক্তির বারতা পায়নি কে? (২)
বল তার কাছে গিয়ে ইঞ্জিল দেখিয়ে(২)
ত্বরা প্রভু আসিবেন কিতাবে পাই।
জাগ জাগ জাগরে মসীহি ভাই (২)

নুহের কালে ছিল ভ্রষ্ট ধরা
প্লাবনে ডুবে মরে সকলে তারা (২)
ঈসার আগমন কালে, ধরা যাবে পাপে জ্বলে (২)
অগ্নি ও গন্ধকে পুড়ে হবে ছাই
জাগ জাগ জাগরে মসীহি ভাই (২)

মসীহের আগমন অতি নিকটে
ইঞ্জিলে যাহা আছে তাহা যে ঘটে (২)
দুর্ভিক্ষ, মহামারি, যুদ্ধ ভূরি ভূরি (২)
বাঁচাতে প্রাণ আয় ঈসার ঠাঁই
জাগ জাগ জাগরে মসীহি ভাই (৪)

পেজটি অন্যদের সাথে শেয়ার করুন: