ধন্য হলো সেই সে জীবন

YouTube player

ধন্য হল সেই সে জীবন ধন্য বল তায়
নিখুঁত জীবন কাটায় যেজন খোদার পথে ধায় ॥ (২)

ধন্য তারা চলে যারা খোদার কালাম মেনে
সর্বান্তরে চলে প্রভুর ইচ্ছাটুকু জেনে (২)
ধন্য ধন্য ধন্য ওরে তাদের জীবন হয়
নিখুঁত জীবন —————–।

অনন্ত জীবন লভিতে যে পথ দিলে তুমি
সে পথেতে চলি যেন তোমার কালাম মানি (২)
তোমার পথে চলতে বান্দা মনের শক্তি চায়
নিখুঁত জীবন —————–।

পেজটি অন্যদের সাথে শেয়ার করুন: