মাবুদের কাছে একটা অনুরোধ জানায়

YouTube player

মাবুদের কাছে আমি একটা অনুরোধ জানাই
আমি যা চাইছি তা এই
আমার সারা জীবন আমি যেন
মাবুদের ঘরে বাস করতে পারি (২)

যাতে আমি তাঁর সৌন্দর্য দেখতে পায় (২)
আর সেই বাসস্থানে
তাঁর বিষয় নিয়ে ধ্যান করতে পারি;
কারণ বিপদের দিনে তাঁর সেই আশ্রয়ে
তিনি আমাকে নিরাপদে রাখবেন,
তাঁর সেই তাবুতে আমাকে লুকিয়ে রাখবেন,
আর পাহাড়ের উপরে আমাকে তুলে রাখবেন

পেজটি অন্যদের সাথে শেয়ার করুন: