উজ্জ্বল জ্যোতি হই

YouTube player

উজ্জ্বল জ্যোতি হই ঈসার আলোতে
প্রদীপ যেমন জ্বলে ঘরে রাত্রিতে
অন্ধকারের মধ্যে আলো করি দান
সকলে স্বস্থানে হই দীপ্তিমান!

উজ্জ্বল জ্যোতি হই ঈসার দীপ্তিতে
নিভে গেলে পড়বো তাঁরই দৃষ্টিতে;
বেহেস্ত থেকে দেখেন মোদের দীপ্তি দান
সকলে স্বস্থানে হই দীপ্তিমান!

উজ্জ্বল জ্যোতি হই জগত সংসারে
রোগে শোকে তাপে অন্ধকারে
দীন-দুঃখীর জন্যে করি প্রেমদান
সকলে স্বস্থানে হই দীপ্তিমান।

উজ্জ্বল জ্যোতি হই ঈসার আলোতে
প্রদীপ যেমন জ্বলে ঘরে রাত্রিতে
অন্ধকারের মধ্যে আলো করি দান
সকলে স্বস্থানে হই দীপ্তিমান ।

পেজটি অন্যদের সাথে শেয়ার করুন: