হা হা হাল্লেলুইয়া

YouTube player

হা হা হাল্লেলুইয়া মিলে সবে গাহি
মসীহের স্তব ও স্তুতি ॥ (২)

তিনি মাছুম বো বেগোনোহ
হবে তাঁর হামদ ছানাহ্‌(২)
তাঁর পিছে আস তাতে ঈমান আন (২)
নাজাত পাওয়ার লাগি ॥

ঈসা মসীহ্‌জগতে এলেন
ক্রুশে জান কুরবানি দিলেন (২)
তাঁর রক্ত ধারায় সর্ব পাপ হারায় (২)
সেই রক্ততে ডুব তুমি ॥

মসীহের জয়গান গাও
তাঁর তরিকায় তুমি আস (২)
তিনি নাজাত দিবেন তিনি পার করিবেন (২)
তাঁর তরিকায় আস তুমি ॥

দেখ ঈসার আগমন হবে
তখন ভক্তের দীদার হবে (২)
শেষে আল্লাহ্‌র সনে চির যুগে যুগে (২)
তারা রহিবে গান নিতি নিতি ॥

পেজটি অন্যদের সাথে শেয়ার করুন: