উড়াও বিজয় পতাকা

YouTube player

উড়াও বিজয় পতাকা জয় ঈসা বলে ॥ (২)
আজি মহোল্লাসে, হেসে হেসে
মহোল্লাসে, হেসে হেসে সকলে মিলে ॥

বেথলেহেমের আকাশে দ্বীনের সূর্য উঠেছে (২)
তাঁর জ্যোতির প্রভায় জাগ্রত হয় (২)
জ্যোতিষী দলে ॥

মহান আল্লাহ্‌প্রেমময়, পাঠালেন প্রিয় তনয় (২)
হবে মহাশান্তি, প্রেম প্রীতি (২)
জগতী হলে ॥

ফেরেস্তারা মিলে গায়, ধন্য ধন্য দয়াময় (২)
এস ফেরেস্তার সাথে, প্রেমে মেতে (২)
গাই সকলে ॥

ঈসা প্রেম গয়গাম্বর, ঈসা প্রেমের পারাবার (২)
এস দলাদলি সকল ভুলি (২)
জয় ঈসা বলে ॥

ধন্য খোদার নন্দন, পাপ তাপ হরণ (২)
বল ঈসা ধন্য ঈসা (২)
দুইবাহু তুলে ॥

পেজটি অন্যদের সাথে শেয়ার করুন: