পরম খোদার ছায়াতে

YouTube player

পরম খোদার ছায়াতে থাকো
ওহে খোদার বান্দারা ॥ (২)
খোদার ছায়ায়, খোদার ছায়ায় রাখলে জীবন
পাপ স্বভাবতো রবে না, স্বভাব রবে না ॥

পাপস্বভাবকে চেনো কি তোমরা
জানো কি তার পরিচয়,
ব্যভিচার অপবিত্রতা লমপটতা শত্রুতা (২)
লোভ ঝগড়া স্বার্থপরতা দলাদলি মাতলামি (২)
ঝগড়াঝাটি, ঝগড়াঝাটি লমপটতা
হিংসা বিদ্বেষ জেনে নাও, তোমরা জেনে নাও ॥

খোদার রূহের ফলগুলি সব ভাল করে জেনে নাও
মহব্বত আনন্দ শান্তি সহ্যগুণ আর ভাল স্বভাব (২)
বিশ্বস্ততা নম্রতা আর
নিজেকে দমন কর না। (২)
খোদার ছায়ায় ————।

পেজটি অন্যদের সাথে শেয়ার করুন: