ঈসাই জীবন বিজয়ী জীবন

ঈসায়ী জীবন বিজয়ী জীবন (২)
নাজাতের জন্য খোদার দর্শন,
এটাইত চেয়েছি সারা জীবন (২)
ঈসাতে পেয়েছি নতুন জীবন
পাপের আধাঁরে ডুবে যারা
অকালে যাচ্ছে শুধু মারা,
তাদেরকে আনো ঈসার কাছে (২)
ঈসাতে কর তাদের সমর্পন
ঈসার কাছে আসে যারা
কখনও যাবে না পাপে মারা,
ঈসা মোদের বন্ধু হয়ে (২)
সর্ব বিষয়ে শক্তি যোগান
আমরা সবার কাছে
ঈসার বানী শুধু শুনাই, (২)
তোমরা যারা রাখাল বিহীন (২)
ঈসা তোমাদের করে অন্বেষণ (২)
