ওহে তামাম দুনিয়া

YouTube player

হে সমস্ত জাতি, মাবুদের গৌরব কর;
হে সমস্ত লোক, তাঁর প্রশংসা কর;
কারণ আমাদের প্রতি মাবুদের মহব্বত প্রচুর
আর তার বিশ্বস্ততা চিরকাল স্থায়ী।
আলহামদুলিল্লাহ।
জবুর শরীফঃ ১১৭

ওহে তামাম দুনিয়া
তোমরা মাবুদের জয়ধ্বনি কর ॥ (৪)

খুশি মনে তোমার খোদার খেদমত কর
আনন্দেরই গান গেয়ে তাঁর সামনে যাও (২)

তোমরা জানিও মাবুদই আল্লাহ্‌ (২)
আমরা বান্দা যে তাঁহার
মাবুদের জয়ধ্বনি কর ॥

আমরা বান্দা খোদার তাঁহারই মেষের পাল (২)
তিনিতো আমাদের আল্লাহ্‌ (২)

মাবুদ চির মঙ্গলময় তাঁর মহব্বত রবে চিরকাল (২)
তাঁহারই দ্বীনদারী পুরুষে পুরুষে (২)
থাকেবে জাহান ব্যাপিয়া – মাবুদের জয়ধ্বনি কর ॥

পেজটি অন্যদের সাথে শেয়ার করুন: