এতদিন যার আসার কথা ছিল

YouTube player

এতদিন যার আসার কথা ছিল
চেয়ে দেখ আজ সে এসেছে
তোমার দ্বারে, তুমি হৃদয় খোল ॥

পূব আকাশের সেই শুভ্রতারা
মানব-রূপে সে ছুঁয়েছে ধরা
স্বর্গ-সুখ সে ত্যাজিল বলে
মানব ও খোদায় আজ মিলন হলো ॥

দুঃখের বেদনা কতটা গভীর
তাঁর চেয়ে বুঝেছে আর কে বেশি।

নিঠুর-পৃথিবী তাঁরে দেয়নিকো ঠাঁই
এতটুকু অধিকার যেন তাঁর নাই
তবুও ভালোবেসে হাসিমুখে
জীর্ণ-গোয়াল প্রভু বেছে নিলো ॥

পেজটি অন্যদের সাথে শেয়ার করুন: