ঐ দেখ ক্রশের পরে

YouTube player

ঐ দেখ ক্রশের পরে
আমার ঈসা মশীহ্;
আঘাতে কষাঘাতে, শিরা উপশিরায়;
ফোটায় ফোটায় কত রক্ত ঝরে
কত রক্ত ঝরে (২)
ঐ দেখ ক্রশের পরে

অচেনা রক্তমাখা চোখে,
একপলক তাকিয়ে চারিপাশে;
শোনালেন অমর বানী স্নেহচোখে,
পিতা ক্ষমা কর এদের,
জানে না তাইএরা, কি করে বুঝবে;
পাপবন্দী মুক্ত হলো;
ফোটায় ফোটায় কত রক্ত ঝরে
কত রক্ত ঝরে

ঐ দেখ ক্রশের পরে
আমার ঈসা মশীহ্;
আঘাতে কষাঘাতে, শিরা উপশিরায়;
ফোটায় ফোটায় কত রক্ত ঝরে
কত রক্ত ঝরে (২)
ঐ দেখ ক্রশের পরে

তীক্ষ্ণধার কাঁটার মুকুটে,
ক্ষত বিক্ষত নত শিরে,
সজোরে পেরেক-আঘাত সহ্য করে,
হাতে পায়ে বিদ্ধ হয়ে;

জগতের পাপভারে, ক্রশ-অপমানে,
মেনে নিলেন উজাড় করে;
ফোটায় ফোটায় কত রক্ত ঝরে
কত রক্ত ঝরে
ঐ দেখ ক্রশের পরে

আমার ঈসা মশীহ্;
আঘাতে কষাঘাতে, শিরা উপশিরায়;
ফোটায় ফোটায় কত রক্ত ঝরে
কত রক্ত ঝরে
ঐ দেখ ক্রশের পরে

পেজটি অন্যদের সাথে শেয়ার করুন: