প্রভুর নাম ঊর্ধে উঠাই

প্রভুর নাম ঊর্ধ্বে উঠাই,
প্রভুর প্রশংসা গাইতে চাই।
তুমি আমার অন্তরেতে,
এসেছিলে মুক্তি দিতে।।
ধরাতে আসিলে,
পথ দেখাতে,
ধরা থেকে ক্রুশেতে,
আমার ঋণ শুধিতে
ক্রুশ থেকে কবরে,
কবর থেকে আকাশে,
তোমার নাম ঊর্ধ্বে উঠাই,
প্রভুর নাম ঊর্ধ্বে উঠাই।
