হে মাবুদ তুমি আমাকে ভাল করে দেখেছো

YouTube player

হে মাবুদ তুমি আমাকে ভাল করে দেখেছো
আর আমাকে ভাল করে জানো
তুমি ভাল জানো (৩)

যা কিছু করি তা সবই তো তুমি জানো;
দূর থেকে আমার মনের চিন্তা বুঝতে পার
তুমি বুঝতে পার (৩)

তুমি আমার কাজকর্ম বিশ্রামেরও বিষয়
খুব ভাল করে খোঁজ নিয়ে থাক;
তুমি নিয়ে থাক (৩)

তুমি আমার জীবন পথ ভাল করেই জানো
কোন কথা বলার আগেই সবই বুঝতে পারো
তুমি বুঝতে পার (৩)

সব দিক থেকেই তুমি ঘিরে ধরেছ,
আর আমাকে তোমার অধীনে রেখেছ
তুমি অধীনে রেখেছ (৩)

অসম্ভব এই জ্ঞান আমার বুঝতে পারা,
তা খুব উঁচু, আমার নাগালের বাইরে
হাইরে বুঝতে পারা (৩)

পাক-রূহের কাছ থেকে আমি কোথায় যেতে পারি?
সামনে থেকে কোথায় আমি পালাতে পারি?
হাইরে পালাতে পারি (৩)

আসমানে গিয়ে উঠি, সেইখানেও তুমি;
কবরে আমার বিছানা, সেইখানেও তুমি
হাইরে সেইখানেও তুমি (৩)

পেজটি অন্যদের সাথে শেয়ার করুন: