পৃথিবীর আলো অন্ধকারে এসেছিল

YouTube player

পৃথিবীর আলো অন্ধকারে এসেছিল
খুলে দিতে মোদের চোখ
তার মহিমায়, ভালোবাসায়, ক্ষমায়
পূর্ণ হোক ইহলোক

(মুখ) তাই এসেছি তোমার কাছে
যেখানে সত্য আছে
যেখানে তোমার ভাষা মিটায় পিপাসা
তুমি থেকো সদা পাশে
মোদের ভালোবেসে
যেন সকল প্রশংসা গান করি তোমায় দান

স্বমহিমায় এসেছিলে ধরায়
ব্যথার বাধন দাও খুলে
আমরা সবাই আছি অপেক্ষায়
বুকে নাও তুলে

(ব্রিজ) জানি না আমি কত জমেছি ঋণ
শোধিতে কি পারব কোন দিন?

পেজটি অন্যদের সাথে শেয়ার করুন: