কর জয়গান কর জয়গান

কর জয়গান কর জয়গান
ঈসা দয়াবান ঈসা দয়াবান।
অনাদিকালে পিতারই কোলে (২)
করেছিলে অধিষ্ঠান (৩)
পাপী তাপীর কারণ শৃঙ্খলে বন্ধন (২)
ক্রুশে দিলে নিজপ্রাণ (৩)
দুঃখী কাঙাল যত তোমার আশ্রিত (২)
করেছ মহাশান্তি দান (৩)
বিনতি মোদের ওহে পাক-আল্লাহ (২)
করগো তব শক্তি দান (৩)
