দ্বীনদার কেহ নাই

YouTube player

দ্বীনদার কেহ নাই
দ্বীনদার কেহ নাই একজনও নাই (২)
আল্লাহর তালাশকারী একজনও নাই (২)
আল্লাহকে খোঁজকারী নাই কেহ নাই (৪)
সকলে গোমরা হয়ে গিয়েছে (২)
নেক কাজ করে যে একজনও নাই ॥

মানুষের মুখ দুর্গন্ধময় খোলা খবরের মত
জিহ্বা তাদের ছলনার কথা বলে অবিরত
তাহাদের ঠোঁটের নিচে যেন শাপের বিষ
তাহাদের মুখ অভিশাপ আর তিক্ত কথায় ভরা
খুন করিবার জন্যে তাহাদের পা তাড়াতাড়ি দৌড়ায়
ধ্বংস আর দুঃখ কষ্ট তাহারা ছড়াইতে ছড়াইতে চলে
শান্তির পথ তারা কেউ জানেনা (২)
খোদাকে তাহারা ভয় করেনা (২)
সকলে গোমরা হয়ে গিয়েছে (২)
নেক কাজ করে যে একজনও নাই ॥

পেজটি অন্যদের সাথে শেয়ার করুন: