শুকরিয়া তোমার আল্লাহ্‌

YouTube player

শুকরিয়া তোমার আল্লাহ্‌ শুকরিয়া তোমার
যে দিকে চাই দেখিতে পাই মহিমা অপার।

সৃষ্টি করে জমিন আসমান, ফেরেস্তা জীবজন্তু ইনসান
করলে মোদের জ্ঞান বুদ্ধিমান গড়িতে সংসার।

দেখি তোমার কুদরত মোরা শুন্যে আসমান আছে খাড়া
তার ভিতরে তারার মালা দেখিতে বাহার।

চাঁদের দেখি একি ধারা অমবস্যায় যায় সে মারা
আবার দেখি দ্বিতীয়াতে নূতন আঁকার।

পূর্বাকাশে প্রাতঃ কালে সূর্য দেখি রঙিন লালে
ছড়াইয়া আলোর কিরণ দূর করে আঁধার।

চক্ষু কর্ণ নাসিকা মুখ, হস্ত পদ পেট আর বুক,
দিয়েছ কত সুন্দর সুখ, আনন্দ সবার।

মেঘ হতে ঝরে বৃষ্টি কত ফসল হচ্ছে সৃষ্টি
ফল মূল আর শস্যে ভর্তি আমাদের খাবার।

ভূচরে খেচর যত কিট পতঙ্গ আছে কত
একা প্রভু সময় মত করান ও আহার।

জন্ম হতে অদ্যাবধি গাছের নিয়ম একই দেখি
আম গাছ জাম গাছ হয় না কভু আঙ্গুর আনার।

পেজটি অন্যদের সাথে শেয়ার করুন: