বিনামূল্যে ত্রাণ বিলাইছে

বিনামূল্যে ত্রাণ বিলাইছে
কে নিবি ত্রাণ আয়রে চলে (২)
লাগবে না তোর পয়সাকড়ি (২)
ঈমান থাকলে আপনি মেলে
ধনীর বাড়ি বেহেস্তে ছিল
ত্রাণ বিলাইতে ভবে এলো (২)
ছুতোর বাড়ি আশ্রয় নিল (২)
তাইতো লোকে গরিব বলে
ধনীর নামটি ঈসা মসীহ,
খোদার কাছে যাবার রশি (২)
তাঁহার মুখের কথা অতি সহি,
মুখের কথা অতি সহি,
শুনলে পাষাণ হৃদয় গলে
প্রেমের একটি ক্ষুদ্র দানা
মূল্য দিয়ে যায় না কেনা (২)
সে প্রেম কিনতে কত ধনীজনা
কিনতে কত ধনীজনা
অভিমানে যায়গো চলে
