উদ্যোগী দল

YouTube player

বল-উদ্যোগী দল
আমার প্রভু ঈসা মসীর উদ্যোগী দল
যদি জিজ্ঞাস করে কেহ-কারা এ সকল?
বল-উদ্যোগী দল
আমার প্রভু ঈসা মসীর উদ্যোগী দল

ঈসার সেবায় সুখী থাকি, সবই প্রেমের ফল;
বল-উদ্যোগী দল
আমার প্রভু ঈসা মসীর উদ্যোগী দল

জানি, ঈসার রক্তে হৃদয় হয়েছে অমল;
বল-উদ্যোগী দল
আমার প্রভু ঈসা মসীর উদ্যোগী দল

জ্যোতির্ময় জীবন-তেজে মন মুখ উজ্জ্বল;
বল-উদ্যোগী দল
আমার প্রভু ঈসা মসীর উদ্যোগী দল

জয়ী হব ঈসার জন্যে-যদিও দুর্বল;
বল-উদ্যোগী দল
আমার প্রভু ঈসা মসীর উদ্যোগী দল

প্রভু ঈসার কাছে পাব দিনে দিনে বল;
বল-উদ্যোগী দল
আমার প্রভু ঈসা মসীর উদ্যোগী দল

ঈসার ধ্বজা তুলে চলি জয়ী সেনা-দল;
বল-উদ্যোগী দল
আমার প্রভু ঈসা মসীর উদ্যোগী দল।

পেজটি অন্যদের সাথে শেয়ার করুন: