তুমি আমার বন্ধু ঈসা

YouTube player

তুমি আমার বন্ধু ঈসা তুমি মম সাথি
অন্ধকারে তুমি যে মোর পথ দেখানো বাতি
তুমি মম সাথি তুমি আমার বন্ধু ঈসা ॥

তুমি আমার পালক প্রভু
ভুলে আমায় যেও না কভু (২)
চোখে চোখে রাখো মোরে (২)
তুমি দিবস রাতি – তুমি মম সাথি ॥

তুমি সাথে আছো মাবুদ করি না আর ভয়
আসুক যত কঠিন বাধা হবে আমার জয় (২)
ওগো পাপীর নাজাতদাতা
তুমি আমার মুক্তিদাতা (২)
তোমায় পেলে দুঃখের মাঝে (২)
আনন্দে তাই মাতি – তুমি মম সাথি ॥

পেজটি অন্যদের সাথে শেয়ার করুন: