শান্তির সমাজ

শান্তির সমাজ গড়তে হলে প্রেম সাগরে বিলীন হও ভাইরে
প্রেম সাগরে বিলীন হও—
নিজেরে প্রেম দিয়া সাজাও – যদি শান্তি চাও
নিজেরে প্রেম দিয়া সাজাও
জান কিরে ভাইবোনেরা প্রেমিকেরো পরিচয়
ধৈর্য ধরে দয়া করে প্রেমিক জনার স্বভাব হয়
ভাই প্রেমিক জনার স্বভাব হয়। (২)
প্রেমতো হিংসা জানেনা প্রেমতো গর্ব করে না (২)
ওরে অহংকারের কলঙ্ক ওই (২)
প্রেমিকে না দেখতে পাও –
নিজেরে প্রেম দিয়া সাজা – ঐ
যার মাঝেতে আসল প্রেমের গুণটি দেখ পাওয়া যায়
মিষ্টি মধুর ব্যবহার ভাই তাঁর কাছেতে পাওয়া যায়
তাঁর কাছেতে পাওয়া যায় ।।
