তুমি শিয়ন দরবারে মোর

তুমি সিয়োন দরবারে মোর,
বাদশাহ্ হলে মাবুদ;
অভয় দিয়েছ আমায়,
পুত্রের অধীকারে জন্ম দিয়েছ আমায়;
প্রকাশিব তাই, তোমার বানী
তুমি সিয়োন দরবারে মোর,
তুমি চাইলে যেন আমি,
দুহাত তুলে ডাকি,
চাইলে তুমি দিতে
মানুষের উপর ভার,
এ জগতের অধীকার; (২)
তুমি সিয়োন দরবারে মোর,
ভাঙ্গিবে তাদের তুমি যষ্টি হাতে,
মাটির পাত্রের মত চূর্ণে ভূপাতে;
সমাজপতিরা, জগতপতিরা,
ভেবো দেখ এসে,
তুমি সিয়োন দরবারে মোর,
কি করিবে শেষে,
উল্লাসে তব মেনে,
মেনে নাও হেসে,
পুত্রকে জীবনের দেশে
তুমি সিয়োন দরবারে মোর,
বাদশাহ্ হলে মাবুদ;
অভয় দিয়েছ আমায়,
পুত্রের অধীকারে জন্ম দিয়েছ আমায়;
প্রকাশিব তাই, তোমার বানী
তুমি সিয়োন দরবারে মোর,
